বর্ষার আকাশ
শিরোনামঃ বর্ষার আকাশ
কলমেঃ দিলীপ কুমার দাস
তারিখঃ ০৯/০৭/২১
আমি বর্ষার আকাশ
হঠাৎ বৃষ্টি হয়ে ঝরি
রোদ আর মেঘের সাথে
খেলি লুকোচুরি।
আমি বর্ষার আকাশ
হঠাৎ ধূলো ঝড় তুলি,
অঝোরে বৃষ্টি নামিয়ে
ফোঁটাই ফুলের কলি।
আষাঢ় শ্রাবণ মাসে
আসি ফিরে বারবার
ফল মূল শাঁক সবজি
সবুজের রঙে সমাহার।
আমি বর্ষার আকাশ
ঝিরিঝিরি বৃষ্টি পড়ি,
হঠাৎ করে ঝনঝনিয়ে
নেই আমার সময় ঘড়ি।
এসো বর্ষার আকাশ
করি তোমায় স্মরণ
সাদরে গ্রহণ করে
কদম ফুলে বর্ষাবরণ।

Comments
Post a Comment