বিনীদ্র রজনী
মধ্যরাতে বসে আছি একা, আর দেখছি চন্দ্র মেঘের লুকোচুরি খেলা। পাশে গ্রামোফোনে বাজছে গান, " ভালোবেসে সখি নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে " আর হাতে আছে এক পেয়ালা কফি। ভাবছি বসে এই নির্জন মায়াবী রাতে, কবে আসবে সে মধুরাত যখন তুমি আসবে আমার দ্বারে। এসে বলবে তুমি আমায়, " ওগো প্রিয়তমা হলো তোমার অপেক্ষার অবসান। এসেছি আমি, আমার এ ভালোবাসা করতে তোমায় নিবেদন। " – ঈরু