Posts

Showing posts from July, 2021

কবিতা : প্রত্যয়ে কৃষিপল্লী আকাশ

Image
  🌺"প্রত্যয়ে কৃষিপল্লী আকাশ"🌺 কলম ও ছবি...              💅প্রিয়াঙ্কা সরকার 💅 আকাশ!  তোমার দীর্ঘপথে মাথা রেখে বলছি, আমায় ফিরিয়ে নাও তোমার অমলিন স্তরে...  একটিবার!!  কামদৃপ্ত পুরুষের স্বপ্ন নও, তুমি! আমার ইহলোকের প্রতীতি যাপনকাল,  পশ্চিমের মেঘে তুমি নিশি জাগরণে সাকার;           তবু...  আমার অকৃত্রিম চেতনার আশীর্বাদ।।  দিনান্তের জরা অবসাদ,  পলাতক স্বপ্ন কামনার আধার .....  দ্বিখণ্ডিত নও তুমি.... নও দীর্ণ আধার,  অবিচল আত্মদান আমার।।

কবিতা : মায়াবতী

Image
  কবিতা শিরোনাম: "ময়নামতী " কলমচি: লিপি কুশলী ইন্দ্রনীল বসু, কবিরত্ন, সাহিত্য রত্ন  ৩২আষাঢ়, ১৪২৮ || ১৭|০৭|২০২১ রূপবতী , ময়নামতী             কাল ময়নার ঘাট , যেমন ঠমক, তেমন চমক,             খুব ছিল ঠাট বাট ! থাকতো কোথায়, জানি না হায়,               হয়তো তোমার গ্রামে, হয়তো তুমি চেনো তাকে,                অন্য কোনও নামে ! ঘরে কত বার ব্রত ,                      নয়তো মন্দিরে -- তামাম নারী জাতির মতো                       আসলে সে, বন্দী রে ! রূপবতী, ময়নামতী                        চাঁদের রূপের হাট , রূপ যে তার নিয়তি হলো ,                       কালকে তাহার ঘাট ! কলাগাছের গড়ন ছিল             ...

গল্প : সারে যাহা সে আচ্ছা

Image
  #বিভাগ_গল্প  #গল্প:সারে যাহা সে আচ্ছা #কলমে:সৌগত মুখোপাধ্যায় গল্পের স্থান কাল পাত্র সমস্ত কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।    কর্নেল মুস্তাক তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন 'শালা শুয়ার কি বাচ্চা কাফের কো জিপ মে লে ,শালে কো ইতনা আসানী মউৎ নেহি মিলেগা,তড়পা তরপা কে মারুঙ্গা,উনসে উগলাকে রোহুঙ্গা উনকা সব রেজিমেন্ট কা পাতা।'    গুলিবিদ্ধ রক্তাক্ত মনিন্দরের দেহটা টেনে হিঁচড়ে জিপে তোলা হলো।দুই পাকিস্তানি সৈনিক তার মুখের উপর পা দিয়ে চেপে রেখেছে।জিপের সামনের সিটে কর্নেল মুস্তাক।গাড়ী ছুটে চলেছে মরুভুমি ভেদ করে। অর্ধ মৃত মনিন্দরের চোখের সামনে সব কেমন ধোঁয়াটে তারই মাঝে সে দেখতে পায় তাদের সেই মকাই ক্ষেত ধরে তার বোন দৌড়ে আসছে ঠিক যে ভাবে সে যখন বাড়ি ফেরে ও ছুটে আসে।মাকে দেখতে পাচ্ছে ওর পছন্দের পনির পসিন্দা নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে।বাবা তার লম্বা দাঁড়িতে হাত বুলিয়ে তার পিঠ চাপড়ে বলছে আমার সের,উঠ যা ,তু কিসিকা জুতে কি তলে মে রহেন কেলিয়ে নেহি আয়া।হাম হিন্দুস্থানী শির কাটাও সকতি লেকিন শির ঝুকএঙ্গে নেহি।উঠ মেরে বেটে ভারত মা তুঝে বুলা রাহা হ্যায়, মরনে সে প্যাহেলে মর নেহি ...

গল্প : ফুটপাতের আত্মকথা

Image
  #বিভাগ_আত্মকথা  #শিরোনাম _ফুটপাতের আত্মকথা #✍🏽সৌগত মুখোপাধ্যায় *পথিক তুমি কি পথ হারিয়েছো* না প্রশ্নটা এরকম ছিলো না,সারাদিন ১৪ বছরের স্বপ্ন এক করা কিছু কাগজের ফাইলটা হাতে নিয়ে একটা চাকরীর আশায় অফিস পাড়ায় ঘুরে ঘুরে বেড়িয়েছি।তপ্ত দুপুরে স্বপ্ন ভঙ্গ মনটা আর শরীরের সঙ্গে চলতে চাইছিলো না।দাঁড়িয়ে পড়ি একটা আমারই মতো ফুটপাতের ধারে বাঁচার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা আধমরা যৌবনের পলাশ গাছের তলায় সিমেন্টের বিশ্রাম নেবার ভাঙা চেয়ারটার সামনে।একটা ফিস ফিস হাওয়া কানের কাছে বলে *খুব কষ্ট হচ্ছে বাবা,একটু বোস জিরিয়ে নে* এই বলে সেই হাওয়া চিয়ারের ধূলো উড়িয়ে দিয়ে যায়।আমি বসে পরি, ক্লান্ত রাস্তার তপ্ত নিঃশ্বাস আগুনের হল্কা র মতো আমাকে ছুঁয়ে যায়।আবার সেই ফিস ফিসে কথা,তোরা এলে আমার খুব আনন্দ হয়রে বাবা,আমার তো কেউ নেই তোরা ছাড়া,চিন্তা করিস না বাপধন তোর স্বপ্ন পূর্ণ একদিন হবেই,ভেঙে পড়তে নেই একদম ভেঙে পরিস না।মনের ভিতরটা প্রশ্ন করে ওঠে কে তুমি?তোমাকে দেখতে পাচ্ছি না কেনো।   সেই ফিস ফিসে আওয়াজ এবার পরিষ্কার হয়" আমি তো তোর সামনেই বাপ,আমি তো এই ফুটপাত।শুনবি আমার কথা তবে শোন।    বহু বছর আগে এই...

কবিতা : ঘাসফুল

Image
  ঘাস ফুল কলমে-আবীরা ঘোষ উন্মুক্ত আকাশের নিচে খোলা হাওয়ায় ঘাসের ওপর বসেছিল অনাথ অভাগী মেয়েটা!! কে জানে রাতে কোথায় থাকবে?? এমন সময় নজর গেল ঘাসফুলের দিকে!!!!!! বকবক করতে শুরু করলো ওই  ফুলেদের সঙ্গে !!!!! আচ্ছা শোনো ঘাস ফুল তোমার কোনো নাম নেই?? তোমার আছে কত্ত রঙ তোমাকে আমি খুব ভালোবাসি চুপিচুপি বলি শোনো তুমি  দেখতে কিন্তু বেশ সুন্দর!! তুমি এতো সুন্দর তবু ও নিজেকে এতো আড়াল করো কেন???? কি বললে?? কর না!!!! তবে কেউ তোমায় চেনে না কেন?? আচ্ছা কেউই তোমায় ভালোবাসেনা?? মা বাপ মরা অনাথ অভাগী মেয়েটা বললো তুমি ঠিক আমার মতন !!! খুব দুঃখী!!! # আবীরা ঘোষ#৫/৭/২০২১

ছোটগল্প : অন্তর মহল

Image
  💞 অন্তর মহল 💞 কলমে_ ✍️ চন্দনা ভৌমিক (মিষ্টি) " তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার " পড়ন্ত বিকেলে ব্যালকনি তে বসে হেডফোনে গান শুনছে সুলগ্না।  মনের আনন্দ দুঃখ যাই হোক না কেনো গানই প্রিয় সঙ্গী ওর। এই নিয়মের নড়চড় হয়নি আজও। রবীন্দ্রনাথ ছাড়া এখন আর কিছু ভাবতে পারে না, কিন্তু এই রবীন্দ্র সংগীত কে একসময় একদম পছন্দ করতো না ও। সেই যে মানুষটার প্রেমে পড়েছিলো তারপর থেকে আমূল বদলে গেছিলো ওর জীবনের ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ, অপছন্দ সব। পাশ্চাত্য ধ্যান ধারণায় বিশ্বাসী মেয়েটি হঠাৎ করেই মাটির গন্ধ পেতে শুরু করেছিলো। কলেজের সান্ধ্য অনুষ্ঠান, ইস্টার্ন ওয়েস্টার্ন মিউজিকের কম্পিটিশন, নতুন একটি ছেলের সঙ্গে এক ঝলক দৃষ্টি বিনিময়, তারপর বন্ধুদের ইয়ার্কি মস্করার মাঝে কখন যে একটি মন ওপর একটি মনের দুয়ারে কড়া নাড়তে শুরু করেছিলো সেটা বুঝি বোঝেনি তারা নিজেরাও। বান্ধবীদের কাছ থেকে সুলগ্না জেনেছিলো ছেলেটির নাম অনিশ। বেশ ভালো লেগেছিলো নাম টা। মনে মনে ভেবেছিলো মন্দ নয়। ঠোঁটের কোণে হাসির রেখা ও খেলেছিলো নিজের অজান্তেই। মনের জোয়ারে প্রেমের মাতামাতি নিশ্চিত হয়েছিলো সেদিন যেদিন সুলগ্না জা...

কবিতা : সোঁদা মাটির গ্রাম

Image
  #বিভাগ_কবিতা  #কবিতা_সোঁদা মাটির গ্রাম #✍🏽সৌগত মুখোপাধ্যায় সোঁদা মাটির গন্ধে মোড়া  আমার ছোট্ট গাঁ, মেঠো পথের পাশের দীঘি কাজল কালো জলে শ্বেত হংস ভেসে বেড়ায় পাখির কুজন শুনে।। সবুজ ধানের ক্ষেতের পরে জলফড়িং এর নাচ,ঘুঘুর ডাকে ঝিঁ ঝিঁ পোকা করছে ভীষণ রাগ,বাঁশ বাগানের কাঠঠোকরা মিছেই দেখায় লাজ।। আমার গাঁয়ের সোঁদা গন্ধ তুলসী তোলার সাজ, গরুর গাড়ির ক্যাচর কোঁচর রাঙা মাটির পথ ভন ভন মাছির আওয়াজ দোয়েল কোকিল ডাক, নীল আকাশের নিচে সাজা সবুজ সাজা বেশে আমার গাঁয়ের বধূ চলে কলসী কাঁখে নিয়ে।। সন্ধ্যা বেলা শঙ্খ ধ্বনি,লমফো জ্বালা রাত, সোঁদা গন্ধে ঘুম এসে যায় ভুলিয়ে সকল কাজ।     🙏🙏🙏🙏🙏 কপিরাইট রিজার্ভ @সৌগত@মুখোপাধ্যায়#২০২১

কবিতা : আমি ও তুমি

Image
  আমি ও তুমি সন্দীপ সাহু তুমি ডাকলেই  সমস্ত কুয়াশা কেটে যায়! গোলাপ পাপড়ি স্পষ্ট দেখতে পাই। দেখতে পাই ভ্রোমরের পায় জড়িয়ে থাকা ভালোবাসা রেণু! স্পষ্ট দেখতে পাই, দিগন্তে মাটি ও আকাশ চঞ্চুতে চঞ্চু রাখে! শাদা বলাকাসারিতে শাদা কবুতর নিজেকে যুক্ত না করে  পারে না ভালোবেসে। প্রেমপত্রের ডাকহরকরার কাজ এখনো করে চলে শাদা কবুতর! আষাঢ়-মেঘও প্রেমিকার কাছে প্রেম বয়ে নিয়ে যায়! তোমার ডাকে সব স্পষ্ট ধরা দেয়! তোমার ডাকই, শাদা কবুতর হয়ে, আষাঢ়-মেঘ হয়ে তোমার প্রেমকে, তোমাকে খুব কাছে আনে!  একেবারে নিঃশ্বাসে প্রশ্বাসে! তোমার হৃদয়ে স্পর্শ রাখি! তুমিও! তোমার ডাকে কুয়াশা কেটে যায় স্পষ্ট হয়ে উঠি আমি ও তুমি!

কবিতা : আশা

Image
  *কবিতা:আশা* *কলমে:সৌগত মুখোপাধ্যায়* একটা কালো রাত জেগেছিলো ভোরের আশায়, একটা ভোর চেয়েছিলো সূর্যের আলো দেখার, একটা গাছ অপেক্ষায় ছিলো ভোরের আলোয় ফুল ফোটাবার, একটা ফুলের বড়ো আসা ছিলো দিনের আলোয় দেবতার চরণ পাওয়ার।। ফুলটা ফোটার আগেই ঝড়ে গেল, গাছটা ভোরের মেঘে ঢেকে থাকা সূর্যের মরমে শুকিয়ে গেলো, ভোর আলোর দিকে তাকিয়ে থেকে থেকে অন্ধকারে হারিয়ে গেলো, কালো রাতের আশার দ্বীপ নিভে গেলো  ভোরের সূর্য দেখা তার আর হলোনা।। ভালোবাসা আঘাত পাওয়া কাটা ঘুড়িটার মতো, দূর দূর বহু দূরে হারিয়ে গেলো কেউ তার খোঁজ কোনোদিন পেলো না।।     🙏🙏🙏🙏🙏 কপিরাইট রিজার্ভ@সৌগত@মুখোপাধ্যায়#২০২১

কবিতা: হলুদ বিকেল

Image
  💗 হলুদ বিকেল 💗 কলমে_ ✍️ চন্দনা ভৌমিক(মিষ্টি) © স্মৃতির ভিড়ে এক ফালি সুখ হাতড়ে মরে একাকীত্ব যে অনাহুত জখমে সিক্ত করেছিলে আমার হৃদয় নিঃসৃত অনুভূতিদের এক একটি রক্তকোষ তারা আজও প্রবল যন্ত্রনায় আছড়ে পড়ে আমার নোনা ধরা শরীরের আনাচে কানাচে।। হাজার টা প্রশ্নচিহ্ন যেন শ্বাসরোধ করতে চায় আমার বারবার নিক্ষেপ করে আমায় ভুলতে চাওয়া দিনের সেই হলুদ বিকেলে।। তুমি বলেছিলে খুব সুন্দর করে সেজে আসতে আমায় যেনো আমাকে দেখে তোমার দৃষ্টি আটকে যায়__ তোমার প্রিয় নীলে সেজেছিলাম আমি নীল শাড়ি , নীল টিপ, নীল চুড়ি ঠোঁটে হালকা লালের ছোঁয়া আর তোমার প্রিয় জুঁই গেঁথেছিলাম খোঁপায়__ নাহ্ রোদ চশমা পরিনি সেদিন আমি চেয়েছিলাম আমাদের দৃষ্টির মিলন মাঝে যেনো কেউ বাঁধা হয়ে না দাঁড়ায়।। সময়ের বেশ কিছুক্ষন আগেই পৌঁছে গেছিলাম আমি কতক্ষনে তোমায় দেখব সামনে থেকে তোর সইছিল না আমার__অধৈর্য , অশান্ত হচ্ছিলাম অতিক্রান্ত সময়ের প্রতিটি মুহূর্তে।। ভাবছিলাম ফোনের ওপার থেকে  এতো প্রেম পাঠায় যে__ সে তো প্রেম নিবেদনে হার মানাবে সকল প্রেমিক কে।। আমাকে দেখে কি বলবে তুমি? প্রথম দেখাতেই কি বক্ষলগ্না করবে তুমি আমায়? নাকি...

কবিতা: কলকাতা

Image
 বত্রিশা অণু ঘরানা  শিরোনাম:- কলকাতা  কলমচি : লিপি কুশলী ইন্দ্রনীল বসু, কবিরত্ন ( ডবল ) , সাহিত্য রত্ন  ১৪|৭|২১  বনেদি উত্তর কলকাতা থমকে, গনগনে কাঠকয়লার আঁচ পার্কস্ট্রীট... নিউ মার্কেটে , প্রকাশ্য স্টলে  মেয়েলি বন্ধনী, প্রজাপতি ডানাকাটা. ধর্মতলা জংশন , বড়বাজার বড়ো , কলকাতা আছে কলকাতাতেই? নেই... উদ্বায়ী আভিজাত্য, খড়কুটো আজ ... " তবু তুমি সুন্দরী কত .... ।।

কবিতা : ভাগ্যচক্র

Image
  কবিতা: ভাগ্যচক্র   কলমে: বৈশালী চট্টোপাধ্যায় ।  তারিখ:14/7/2021     প্রতীক বাবুর অতীত কাটে  কষ্টে এবং দৈন্যে  একমুঠো ভাত করতে জোগাড়  ঘুরত হয়ে হন্যে ।    সংসারে তার মা ও বোনের  কষ্ট দেখে নিত্য  দুচোখ বেয়ে জল গড়াতো  বিষাদ ভরা চিত্ত । এমন সময় কপাল খোলে  লটারিতে টঙ্কা  লক্ষ টাকার প্রাইজ জিতে  মনে খুশীর ডঙ্কা । @Baisali Chottopadhyay.

কবিতা : নিরবতা সাক্ষী

Image
  নীরবতা র সাক্ষী কলমে-আবীরা ঘোষ নিঃশব্দ নিস্তব্ধতা র মাঝে ঝিকিমিকি আকাশের  একঝাঁক তারা নীরব আকুতি জানায় আমায়  শীর্ণ ক্লান্ত দেহে বসি বাতায়ন পাশে ‌হঠাৎ নজরে এলো অলিন্দের বাইরে যেখানে পলেস্তারা খসে পড়ছে ঠিক হ্যা সেখানে ই একটা গাছ বেরিয়েছে খুব চেনা চেনা লাগছে যেন ওকে........ ক্লান্ত শরীর সঙ্গী হতে চায়না আর ক'দিন পর আবার এসে দাঁড়াই অলিন্দে এমা ওটা কি??? অজান্তে চোখ বাঁধ মানে না পলেস্তারা খসা মলিনতা র মাঝে ফুটে রয়েছে সুশোভিত চারটে অর্কিড!!!!!!  অবাক বিস্ময়ে মুগ্ধ নয়নে ........ আমার নীরবতা র সাক্ষী..... #আবীরা ঘোষ#৯/৭/২০২১

কবিতা: আমি এক রিক্সা ওয়ালা

Image
 #আমি_এক_রিক্সা_ওয়ালা কলমেঃ দেব মুখার্জি  ******************************* 👉আমি এক টানা রিক্সা ওয়ালা  খালি পায়ে ছুটে চলি মাইলকে মাইল পথ এদিক ওদিক না তাকিয়ে মাথার ঘাম পায়ে ফেলে শয়ে পেটের জ্বালা আমি এক রিক্সা ওয়ালা।। 👉পাশে পাশে ছোটে দুরন্ত গাড়ী ভয় ভয় করে বুক দূর দূর ভারী ঝন ঝন করে হেলে দুলে চলি মানুষ বহন কারি।। 👉ভয় জয় করে ছুটে চলা আমি এক রিক্সা ওয়ালা।। 👉সকাল হতেই রিক্সা নিয়ে বেড়িয়ে পড়ি পথে পথে দুচোখ ভরে চেয়ে দেখি ভগবান চলে পুষ্প রথে অজান্তেই হাত কপালে ঠুকি মনে মনে কই আর কিছুই না চাই দুবেলা দুমুঠো দাও হে বিশ্বনাথ সন্তান জেনো থাকে দুধে ভাতে।। কভু না পায় পেটের জ্বালা আমি দুঃখী  রিক্সা ওয়ালা ।। 👉অবাক পৃথিবীর রঙ্গমঞ্চে ধনী দরিদ্র এক সাথে ছোটে হা ঈশ্বর একি অনা সৃষ্টি দামী জুতা পায়ে চলে গাড়ী করে খালি পায় ছুটে চলে রিক্সা টেনে পথে কত কাটা হয়ে রক্তা রক্তি তবু ও রিক্সা ছোটে পেটে দুর্বিসহ খিদের জ্বালা আমি এক রিক্সা ওয়ালা।। 👉এমনি করে ছুটে চলে অজস্র টানা রিক্সা ওয়ালা যাদের চোখে জল আছে কিন্তু মনে আছে আত্ব সন্মান অর্থের লোভে ঝোকাতে পারেনি কেহ অর্থ কষ্টে ...

কবিতা : সুধাময়ী আষাঢ়

Image
 বিভাগ ঃ কবিতা শিরোনাম ঃ সুধাময়ী আষাঢ় কলমে ঃ এস এম মোতাহার হোসেন তারিখ ঃ ১৪/০৭/২০২১ গগন জুড়ে কালো মেঘের ঘনঘটা  রবি কিরণ পথ গিয়েছে ভুলে, মূহুর্মুহ গর্জন অঝোর বরিষণ প্রাণের জাগরণ ধরণীর ধুলে। গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট চাতকিনী পানি চাই পানি উষ্ণ ধরণী, প্রণয়ী কাজলে বৃষ্টির কোলাহলে সুধাময়ী আষাঢ় উপনীত বৈতরণী। খালবিল নদীনালা জলে সরোবর এ' অঝোর ধারা হাতছানি ঘনঘোর বরষার, তাপিত প্রিয়ার তপ্তবক্ষে সুশীতল সুধা নিঃস্বরণ বৃষ্টিরূপে প্রীতির পরশে মেটায় তৃষিত হাহাকার। মৃত্তিকার বুকে প্রাণের নব জাগরণ রাশি রাশি হাসি সবুজ বীথিকায়, মৎস‍্য কন‍্যার অবাধ বিচরণ এ যে মধুক্ষণ নৃত‍্যলীলায় প্রণয় গীতি গায়। গবাধি পশু গৃহববন্দি সজল কোমল আঁখি শুকনো খড়ে জাবর কাটে ব‍্যথা ঢেকে রাখি, এ ঘনঘোর বরিষণে অভাব অনটনে কোনো রকমে বেঁচে আছে প্রাণপাখি। রাস্তাঘাট ভেজা ভেজা জলকাঁদা মাখা কে যাও পথিক, অঝোর বরিষণ বেলায়? তরা করে ফিরো বাড়ি, জেগেছে যুগল প্রণয়ের শুকসারি ধরাতলে সৃজন নৃত‍্য মিলনের ভেলায়।   (রচনাকাল ঃ ১৯/০৬/২০২১     ফরিদপুর।)

কবিতা : ক্রন্দসী সর্বংসহা

Image
শিরোনাম: ক্রন্দসী সর্বংসহা  কলমচি:- লিপিকুশলী ইন্দ্রনীল বসু কবিরত্ন  ২৮|০৩|১৪২৮       //    ১৩|০৭|২০২১ হয়তো সাগর ফুঁসিছে মন্দ্র মন্থরে  শ্বাস সঙ্গীত মৃত্যু শিয়রে থামিয়া, মেঘের দুর্গ হেরি উদাসীন অম্বরে   শুধু কালোছায়া চারিদিকে আসে নামিয়া  মৃত্যু প্রহরে জাগে শুধু প্রেত মন্তরে , জিঘাংসা মেঘে শুধু চারিদিক ঢাকা , মরে প্রজাপতি , ওরে প্রজাপতি মোর , জ্বলিছে জ্বলুক আগুনে তোমার পাখা ।। নয়তো কুঞ্জ যুঁই কামিনী পুঞ্জিত , শ্মশান পিশাচ লোল জিহ্বায় ফুঁসিছে , হয়তো এ নহে, প্রেম- সিন্দুর রঞ্জিত, স্বৈরিণী সব আদুল বক্ষে দুলিছে , কোথা মধুমাস, কুহু কেকা রব গুঞ্জিত, বজ্রদগ্ধ বৃক্ষের কোথা শাখা ? মরে প্রজাপতি, ওরে প্রজাপতি মোর  জ্বলিছে জ্বলুক আগুনে তোমার পাখা ।।

গল্পঃ একটু খানি আলো

Image
কলমে -- দেবপ্রিয়া চক্রবর্তী  শিরোনাম --একটু খানি আলো তা: -- ২৯/০৬/২১ *******************     আজকে সুজাতা অফিস থেকে তারাতারি ছুটি নিয়েছে। আজকে তার একমাত্র সন্তান রুমন এর জন্মদিন , সকালে রুমন খুব বায়না করেছিল আজকে  ওর বন্ধু দের নিমন্ত্রণ করবে আর মা যেন একটা বড় কেক নিয়ে আসে কিন্তু  আজকে তো  সুজাতা  বেতন পায়নি  , ও একবার ভাবলো ওর বস কে বলবে কিছু অগ্রীম টাকা দেওয়ার জন্য  কিন্তু বলতে পারলো না ,  মনে মনে কি যেনো চিন্তা করলো আর বাড়ির জন্য বেরিয়ে পড়ল।  ওর মন টা ভালো নেই কারন ও আজকে তার ছেলের আবদার রাখতে পারে নি ।  অটো থেকে নেমে আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়িয়ে চলেছে, ওর চোখে জল ও ছেলে কে কি বলবে ? ভাবতে ভাবতে ঘরে এসে দেখে ছেলে ঘরে নেই  ভাবলো হয় তো আসে পাশে  কোথাও খেলছে। সুজাতা আর দেরি না করে আলমারি খুলে ওর শেষ সম্বল ওর মায়ের দেওয়া একজোড়া কানের দুল বের করে ব্যাগে পুরে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই অবাক হয়ে তাকিয়ে রইলো;  সামনে তার প্রতিবেশী পলাশ দা আর তার স্ত্রী  লোপা বৌদি। তাদের হাতে কয়েকটা প‍্...

কবিতা : নৃত্যের আঙিনায়

Image
  *নৃত্যের আঙিনায়* নাচ মহল সেজে উঠেছে আজ  সুসজ্জিত আলোর ঝরনা ধারায় সুরের মূর্ছনায় গম গম চারিদিক মনটা ভালো নেই আজ হীরা বাইয়ের হৃদয় গহীনে প্রতিধ্বনিত আজ স্মৃতি অনুরণন তুলছে একটুকরো সবুজ ভালোবাসা........... না হীরা বাইদের ভালোবাসা নেই ভালোবাসা থাকতে নেই ওদের.... স্মৃতির আবডালে ওরা এখন অস্পৃশ্য!!!!! তবু ও কেন নাড়া দিয়ে যায় চেতনে অবচেতনে.......... ভালোবাসা হীন এই  জীবন এখন চলার  পথে র পাথেয়......... তাই একটু একটু করে নিজেকে সুসজ্জিত করে তোলে একবুক কান্না নিয়ে অথচ মুখে মোহময়ী হাসি মেখে........... আতরের সুগন্ধি তে হীরা বাই হয়ে ওঠে লাস্যময়ী........... শূন্য হৃদয় পূর্ণতা পায় তার ই সৃষ্ট  নৃত্যশৈলী তে........... হারিয়ে যেতে চায় সে নৃত্যের আঙিনায়!!!!!! # আবীরা ঘোষ# ১৩/৭/২০২১

কবিতাঃ তোমার ভালোবাসাতে

Image
  💞তোমার ভালোবাসাতে 💞 কলমে_ ✍️ চন্দনা ভৌমিক(মিষ্টি)© তারপর____ তারপর আর কি? হঠাৎ করেই দেবদূতের মতো তুমি এলে_ আমার ছন্নছাড়া , অগোছালো, এলোমেলো ছন্দহীন , নির্বাক , নির্জন জীবনে  স্বপ্নীল ভালোবাসার মাতাল বরিষণ নিয়ে এলে তুমি_ পাঁজি পুঁথি , গ্রহ নক্ষত্রের সমাবেশ ছাড়াই কোনো এক প্রেমের লগনে  শুভদৃষ্টির সূচনা করেছিলে তুমি_ প্রেমের সুতোয় গাঁথা ফুলের বরমাল্যের বন্ধনে বেঁধেছিলে তুমি আমায়_ সমাজ সংসার অমান্য করে আমার সিঁথি রেঙেছে তোমার হৃদয়ের লাল আভায়_ সেই থেকেই সুখের সমুদ্র উত্তাল হয়েছে অসময়ের জোয়ারে_ আমার নিদ্রাহীন রাতগুলো কে ঠাই দিয়েছো তোমার দীঘল চোঁখের পাতায় পাতায়_ আমার জন্ম জন্মান্তরের দুঃসহ বেদনাগুলো ভরসা পেয়েছে তোমার বিশ্বাসী কাঁধে_ দিকভ্রান্ত স্বপ্নগুলো নোঙর বেধেছে তোমার এক বুক ভালোবাসার সাগরের কুলে কুলে_ আমার বেলা অবেলার অন্যায় আবদার গুলোকে আশ্রয় দিয়েছো  তোমার প্রশ্রয়ী কথার অক্ষরে অক্ষরে__ আমার চোখের বেনামী অশ্রুকণাদের  মুক্ত মালায় গেঁথেছো তুমি_ তোমার আঙুলের পরশে পরশে রুক্ষ মরুভূমিতে জন্ম নিয়েছে মরুদ্যান_  তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্ত হয...

ছোটগল্প : যাদের কথা কেউ ভাবে না

Image
 ছোট গল্প গল্পঃ যাদের কথা কেউ ভাবে না কলমেঃ অরুণ বর্মন তারিখঃ ১৩/০৭/২০২১ নিয়মিত সন্ধ্যায় বেশ কয়েকজন বন্ধু মিলে একটি চায়ের দোকানে বসে আড্ডা দেই। সেদিন সন্ধ্যায় টিপটিপ বৃষ্টি পড়ছিল তাই কেউ আসেনি। চায়ের দোকানটায় আমি একা বসেছিলাম। হঠাৎ একটি ছয় সাত বছরের ছোট্ট ছেলে এসে ভিক্ষা চাইল। গায়ে একটি ময়লা ছেঁড়া গেঞ্জি, মাথার চুল গুলো উসকোখুসকো, কালো টিনটিনে চেহারা। বললো কাকু, কয়টা টাকা দেবে? আমার মা খুব অসুস্থ। ছেলেটাকে দেখে খুব করুণা হলো। একা বসে আছি, তাই ভাবলাম ওর সাথে একটু গল্প করি।  বললাম এইটুকু বয়সে ভিক্ষা করছিস কেন? বললো আমার মা ছাড়া আর কেউ নেই। মাটা খুব অসুস্থ। আমি বললাম তোর বাবা কি করে? বললো বাবাকে আমি দেখিনি। মা আর আমি থাকি। বসে বসে ওর সাথে অনেক কথা বললাম। শেষে ওকে দশটা টাকা দিয়ে বললাম আজ তো সন্ধ্যা হয়ে গেছে, কাল বেলা এগারোটার দিকে এখানে আসিস। তোর সাথে তোর মাকে দেখতে যাব। ছেলেটি চলে গেল, আমিও বাসায় ফিরলাম। পরদিন সকালে ছেলেটির কথা আমার মনেই নেই। স্বাভাবিক নিয়মেই সকাল এগারোটার দিকে চায়ের দোকানে বসে আছি। হঠাৎ দেখি ছেলেটি আমার কাছে এসে বললো, "কাকু যাবেন না?" আমি এক...

কবিতাঃ মা

Image
  "মা" রজত বিশ্বাস।  মা যে আমার হারিয়ে গেছে লক্ষ্য  তাঁরার ভীড়ে,  মা বোধহয় আর আসবে না ফিরে এই পৃথিবীর বুকে!  সকাল, দুপুর, বিকাল, রাতে মা থাকে আমার হৃদয় মাঝে।  মা যে আমার নয়নের মণি, বাড়ি ফিরেই মাকে খুঁজি। মা কে যদি না পাই বাড়ি, মন হয়ে যায় বেজায় ভারী!!

কবিতা : একদিন এইদিন

Image
  *একদিন এইদিন*  **************** জানি হারিয়ে যায়  একদিন এইদিন স্মৃতি হয়ে জেগে থাকে অতীত!! স্মৃতির আবডালে  চাপা পড়ে যায় সুখ দুঃখের নানা অনুভূতি!! চেতনে অবচেতনে থেকে যায় তারা মাঝে মাঝে অজান্তে অগোচরে মনের গহীনে জেগে ওঠে সেই সব একান্ত প্রিয় স্মৃতি।। #আবীরা ঘোষ#১২/৭/২০২১

কবিতাঃ আদম

Image
 বিষয়ঃকবিতা শিরোনামঃআদম রচনায়ঃতামিম আদনান তারিখঃ১৩/০৭/২১ হে কে তুমি? তুমি তো আদম ভুল তুমি করো হরদম। দমে দমে,কদমে কদমে যাও চলে ভুল পথে হুশ হলে চলে আসো তওবা করে। হে কে তুমি? তুমি তো আদম প্রেম ছাড়া চলে না জীবন। প্রেমে প্রেমে প্রেমানন্দে প্রেমের নেশায় পড়ে চলে রঙিন জীবন। হে কে তুমি? তুমি তো আদম খোদার কথা যাও তুমি ভুলে ভুলে ভুলে প্ররোচনায় খোদাকে ভুলেগিয়ে নিষিদ্ধ নেশায় চলো হরদম। হে কে তুমি? তুমি তো সৃষ্টি সেরা উচ্চমান তোমার জীবন। তবে কেন বিভেদ জ্বালায় হিংসের অভিশাপে ধ্বংস করো নিজের জীবন। হে কে তুমি? তুমি তো জমিনের প্রতিনিধি সত্যের আহবান করো দিবা-নিশি। যত দিন আছে আদমের দম আদম করবে আহবান নিয়ে যাবে আলোর পথে হরদম। হে কে তুমি? তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমার পথ চলা হবে ন্যায়শাস্ত্রসম্মত। তুমি হবে আয়নার মতো তুমি হবে অনুকরণীয়,অনুসরণীয় প্রতিটি পদক্ষেপে।

ছোটগল্প : আদর্শ শিক্ষক

Image
  ছোট গল্প আদর্শ শিক্ষক কলমে~নাবজীবন ছত্রধর। ১২/০৭/২০২১ ~~~~~~~~~~~~~~~ আজ ছাত্র জীবনের কথা খুব মনে পড়ছে,মনে পড়ছে সেই ডানপিটেপনার কথা। কত খেলাধুলা, পড়াশুনা,মারামারি, মাস্টার মহাশয়ের হাতে মার খাওয়া আরও কত রকম কত কি। আমার স্কুল জীবনের একটি ঘটনা বেশ মনে আছে, ভালো পড়াশুনা করতাম বলে মাস্টার মহাশয়  আমাকে খুব ভালো বাসতো। জানি না একদিন কি মতিভ্ৰম হলো,পেরেকে ঝোলানো মাস্টার মহাশয়ের জামার পকেট থেকে দশ টাকার নোট একটা আমি চুরি করে নিয়েছিলাম। চকোলেট খাওয়ার খুব লোভ ছিলো আমার,স্কুল ছুটির পর চকলেট কিনে নিয়ে খেতে খেতে মুখে রস চুক চুক করতে করতে বাড়ি যাবো, এই ভেবে টাকাটা দড়ি দেওয়া প্যান্টের দড়ির ঘরে কেতিয়ে কেতিয়ে ঢুকিয়ে দিলাম। টিফিনের  সময় শেষ, ঘন্টা বেজে উঠলো, আমরা সবাই ক্লাস রুমে গিয়ে বসলাম। হেড মাস্টার মহাশয়ের ক্লাস, স্যার খুব হাসি খুশি,গল্প, গান, নাটক,কবিতায় দারুণ দক্ষ মানুষটা. স্যার আসছেন, আজ স্যারের মুখে হাসি নাই,কেমন যেন একটা গম্ভীর প্রকৃতির মনে হচ্ছে। আমার বুকটা ধক করে উঠলো,তবে কি মাস্টার মহাশয়ের দশ টাকা চুরি গেছে জানতে পেরেছেন?! আর চুরিটা যেহেতু আমি করেছি তাই বুকের মধ্যে একটা দুরন্ত...

ছোটগল্পঃ মোমো

Image
ছোটগল্প_☘️মোমো ☘️ কলমে_ ✍️ চন্দনা ভৌমিক(মিষ্টি) আজও অফিস থেকে ফিরতে দেরী হয়ে গেল পর্নার। এমন বসের পাল্লায় পড়েছে। জাম্বুবান একটা। সুযোগ পেলেই হলো। হন্তদন্ত হয়ে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছে। উফফ কত্তো দেরী হয়ে গেলো। এর মধ্যে মায়ের ফোন এসে গেছে দুবার। মোমো খুব বায়না শুরু করেছে আজ। মামমাম এর সঙ্গেই নাকি পার্কে যেতে হবে। দিম্মা দাদান নিয়ে গেলে চলবে না। ছুটতে ছুটতে এসে কোনরকমে বাস টা পেলো। ভাগ্য নেহাৎ মন্দ নয় আজ। সিট ও পেলো তাও আবার কর্নারের। এখনও বাড়ি পৌঁছতে ১ ঘণ্টা তো লাগবেই। মিটিং মিছিলের তো কমি নেই।  সিটে পিঠটা একটু এলিয়ে দেয় পর্না। মনে মনে ভাবতে থাকে আজ আর মোমো কে নিয়ে পার্কে যাওয়া হবে না। এখন বাড়ি গেলেই ছুট্টে এসে জড়িয়ে ধরবে। তারপর হাজার টা বায়না। এই তো সবে ক্লাস থ্রী। এর মধ্যেই জীবন চিনতে শিখে যাচ্ছে ছোট্ট মেয়েটা। ভাগ্যিস বাবা মা ছিলো। না হলে তো এক রত্তি মেয়েটাকে নিয়ে জলে পড়ে যেতো। কতো কথা চোখের ওপর ভীড় করে আসে। ভুলতে চাইলেও কি ভোলা যায় সবটা? পাঁচ বছরের সাজানো সংসার যে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে যাবে কখনও কি ভেবেছিলো? ওদের বিয়ে টা যে লোক দেখানো সেটা ...

বর্ষার আকাশ

Image
  শিরোনামঃ বর্ষার আকাশ  কলমেঃ দিলীপ কুমার দাস  তারিখঃ ০৯/০৭/২১ আমি বর্ষার আকাশ          হঠাৎ বৃষ্টি হয়ে ঝরি               রোদ আর মেঘের সাথে                        খেলি লুকোচুরি।  আমি বর্ষার আকাশ          হঠাৎ ধূলো ঝড় তুলি,                 অঝোরে বৃষ্টি নামিয়ে                          ফোঁটাই ফুলের কলি।  আষাঢ় শ্রাবণ  মাসে          আসি ফিরে বারবার                   ফল মূল শাঁক সবজি                          সবুজের রঙে সমাহার। আমি বর্ষার আকাশ          ঝিরিঝিরি বৃষ্টি পড়ি,                হঠাৎ করে ঝনঝনিয়ে    ...