কবিতা: আমি এক রিক্সা ওয়ালা
#আমি_এক_রিক্সা_ওয়ালা
কলমেঃ দেব মুখার্জি
*******************************
👉আমি এক টানা রিক্সা ওয়ালা
খালি পায়ে ছুটে চলি মাইলকে মাইল পথ
এদিক ওদিক না তাকিয়ে মাথার ঘাম পায়ে ফেলে
শয়ে পেটের জ্বালা
আমি এক রিক্সা ওয়ালা।।
👉পাশে পাশে ছোটে দুরন্ত গাড়ী
ভয় ভয় করে বুক দূর দূর ভারী
ঝন ঝন করে হেলে দুলে চলি
মানুষ বহন কারি।।
👉ভয় জয় করে ছুটে চলা
আমি এক রিক্সা ওয়ালা।।
👉সকাল হতেই রিক্সা নিয়ে বেড়িয়ে পড়ি পথে পথে
দুচোখ ভরে চেয়ে দেখি ভগবান চলে পুষ্প রথে
অজান্তেই হাত কপালে ঠুকি মনে মনে কই
আর কিছুই না চাই
দুবেলা দুমুঠো দাও হে বিশ্বনাথ
সন্তান জেনো থাকে দুধে ভাতে।।
কভু না পায় পেটের জ্বালা
আমি দুঃখী রিক্সা ওয়ালা ।।
👉অবাক পৃথিবীর রঙ্গমঞ্চে
ধনী দরিদ্র এক সাথে ছোটে
হা ঈশ্বর একি অনা সৃষ্টি
দামী জুতা পায়ে চলে গাড়ী করে
খালি পায় ছুটে চলে রিক্সা টেনে
পথে কত কাটা হয়ে রক্তা রক্তি
তবু ও রিক্সা ছোটে
পেটে দুর্বিসহ খিদের জ্বালা
আমি এক রিক্সা ওয়ালা।।
👉এমনি করে ছুটে চলে অজস্র টানা রিক্সা ওয়ালা
যাদের চোখে জল আছে কিন্তু
মনে আছে আত্ব সন্মান
অর্থের লোভে ঝোকাতে পারেনি কেহ
অর্থ কষ্টে ঝুঁকে গেছে দেহ
ঝা চকচকে পথে লাখ লাখ গাড়ী
গরীব রিক্সা ওয়ালা ঘরে চরে না তো হাড়ি
কেউ রাখে না খোঁজ
বয়েসের সাথে করেছে আরি
আর পারেনা দেহ হয় ভারী
👉কালের নিয়মে ঘোরে পৃথিবী
চলে দিনরাত্রির খেলা
আমি এক গরীব অযাচিত
রিক্সা ওয়ালা।।👈
🌼🌼🌹🌹🌼🌼🌹🌹🌼🌼

Comments
Post a Comment