কবিতা : নিরবতা সাক্ষী
নীরবতা র সাক্ষী
কলমে-আবীরা ঘোষ
নিঃশব্দ নিস্তব্ধতা র মাঝে
ঝিকিমিকি আকাশের
একঝাঁক তারা
নীরব আকুতি জানায় আমায়
শীর্ণ ক্লান্ত দেহে বসি বাতায়ন পাশে
হঠাৎ নজরে এলো অলিন্দের
বাইরে যেখানে পলেস্তারা খসে পড়ছে
ঠিক হ্যা সেখানে ই একটা গাছ বেরিয়েছে
খুব চেনা চেনা লাগছে যেন ওকে........
ক্লান্ত শরীর সঙ্গী হতে চায়না আর
ক'দিন পর আবার এসে দাঁড়াই অলিন্দে
এমা ওটা কি??? অজান্তে চোখ বাঁধ মানে না
পলেস্তারা খসা মলিনতা র মাঝে ফুটে রয়েছে
সুশোভিত চারটে অর্কিড!!!!!!
অবাক বিস্ময়ে মুগ্ধ নয়নে ........
আমার নীরবতা র সাক্ষী.....
#আবীরা ঘোষ#৯/৭/২০২১

Comments
Post a Comment