কবিতা : নৃত্যের আঙিনায়
*নৃত্যের আঙিনায়*
নাচ মহল সেজে উঠেছে আজ
সুসজ্জিত আলোর ঝরনা ধারায়
সুরের মূর্ছনায় গম গম চারিদিক
মনটা ভালো নেই আজ হীরা বাইয়ের
হৃদয় গহীনে প্রতিধ্বনিত আজ স্মৃতি
অনুরণন তুলছে একটুকরো সবুজ ভালোবাসা...........
না হীরা বাইদের ভালোবাসা নেই
ভালোবাসা থাকতে নেই ওদের....
স্মৃতির আবডালে ওরা এখন অস্পৃশ্য!!!!!
তবু ও কেন নাড়া দিয়ে যায় চেতনে অবচেতনে..........
ভালোবাসা হীন এই জীবন এখন চলার
পথে র পাথেয়.........
তাই একটু একটু করে নিজেকে সুসজ্জিত
করে তোলে একবুক কান্না নিয়ে অথচ মুখে
মোহময়ী হাসি মেখে...........
আতরের সুগন্ধি তে হীরা বাই হয়ে ওঠে
লাস্যময়ী...........
শূন্য হৃদয় পূর্ণতা পায় তার ই সৃষ্ট
নৃত্যশৈলী তে...........
হারিয়ে যেতে চায় সে নৃত্যের আঙিনায়!!!!!!
# আবীরা ঘোষ# ১৩/৭/২০২১

Comments
Post a Comment