কবিতা : প্রত্যয়ে কৃষিপল্লী আকাশ
🌺"প্রত্যয়ে কৃষিপল্লী আকাশ"🌺
কলম ও ছবি...
💅প্রিয়াঙ্কা সরকার 💅
আকাশ!
তোমার দীর্ঘপথে মাথা রেখে বলছি,
আমায় ফিরিয়ে নাও তোমার অমলিন স্তরে...
একটিবার!!
কামদৃপ্ত পুরুষের স্বপ্ন নও, তুমি!
আমার ইহলোকের প্রতীতি যাপনকাল,
পশ্চিমের মেঘে তুমি নিশি জাগরণে সাকার;
তবু...
আমার অকৃত্রিম চেতনার আশীর্বাদ।।
দিনান্তের জরা অবসাদ,
পলাতক স্বপ্ন কামনার আধার .....
দ্বিখণ্ডিত নও তুমি.... নও দীর্ণ আধার,
অবিচল আত্মদান আমার।।

Comments
Post a Comment