কবিতাঃ আদম
বিষয়ঃকবিতা
শিরোনামঃআদম
রচনায়ঃতামিম আদনান
তারিখঃ১৩/০৭/২১
হে কে তুমি?
তুমি তো আদম
ভুল তুমি করো হরদম।
দমে দমে,কদমে কদমে
যাও চলে ভুল পথে
হুশ হলে চলে আসো তওবা করে।
হে কে তুমি?
তুমি তো আদম
প্রেম ছাড়া চলে না জীবন।
প্রেমে প্রেমে প্রেমানন্দে
প্রেমের নেশায় পড়ে
চলে রঙিন জীবন।
হে কে তুমি?
তুমি তো আদম
খোদার কথা যাও তুমি ভুলে
ভুলে ভুলে প্ররোচনায়
খোদাকে ভুলেগিয়ে
নিষিদ্ধ নেশায় চলো হরদম।
হে কে তুমি?
তুমি তো সৃষ্টি সেরা
উচ্চমান তোমার জীবন।
তবে কেন বিভেদ জ্বালায়
হিংসের অভিশাপে
ধ্বংস করো নিজের জীবন।
হে কে তুমি?
তুমি তো জমিনের প্রতিনিধি
সত্যের আহবান করো দিবা-নিশি।
যত দিন আছে আদমের দম
আদম করবে আহবান
নিয়ে যাবে আলোর পথে হরদম।
হে কে তুমি?
তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত
তোমার পথ চলা হবে ন্যায়শাস্ত্রসম্মত।
তুমি হবে আয়নার মতো
তুমি হবে অনুকরণীয়,অনুসরণীয়
প্রতিটি পদক্ষেপে।

Comments
Post a Comment