কবিতা : সুধাময়ী আষাঢ়
বিভাগ ঃ কবিতা
শিরোনাম ঃ সুধাময়ী আষাঢ়
কলমে ঃ এস এম মোতাহার হোসেন
তারিখ ঃ ১৪/০৭/২০২১
গগন জুড়ে কালো মেঘের ঘনঘটা
রবি কিরণ পথ গিয়েছে ভুলে,
মূহুর্মুহ গর্জন অঝোর বরিষণ
প্রাণের জাগরণ ধরণীর ধুলে।
গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট চাতকিনী
পানি চাই পানি উষ্ণ ধরণী,
প্রণয়ী কাজলে বৃষ্টির কোলাহলে
সুধাময়ী আষাঢ় উপনীত বৈতরণী।
খালবিল নদীনালা জলে সরোবর
এ' অঝোর ধারা হাতছানি ঘনঘোর বরষার,
তাপিত প্রিয়ার তপ্তবক্ষে সুশীতল সুধা নিঃস্বরণ
বৃষ্টিরূপে প্রীতির পরশে মেটায় তৃষিত হাহাকার।
মৃত্তিকার বুকে প্রাণের নব জাগরণ
রাশি রাশি হাসি সবুজ বীথিকায়,
মৎস্য কন্যার অবাধ বিচরণ এ যে মধুক্ষণ
নৃত্যলীলায় প্রণয় গীতি গায়।
গবাধি পশু গৃহববন্দি সজল কোমল আঁখি
শুকনো খড়ে জাবর কাটে ব্যথা ঢেকে রাখি,
এ ঘনঘোর বরিষণে অভাব অনটনে
কোনো রকমে বেঁচে আছে প্রাণপাখি।
রাস্তাঘাট ভেজা ভেজা জলকাঁদা মাখা
কে যাও পথিক, অঝোর বরিষণ বেলায়?
তরা করে ফিরো বাড়ি, জেগেছে যুগল প্রণয়ের শুকসারি
ধরাতলে সৃজন নৃত্য মিলনের ভেলায়।
(রচনাকাল ঃ ১৯/০৬/২০২১
ফরিদপুর।)

Comments
Post a Comment