কবিতা : ভাগ্যচক্র

 



কবিতা: ভাগ্যচক্র 

 কলমে: বৈশালী চট্টোপাধ্যায় ।

 তারিখ:14/7/2021

    প্রতীক বাবুর অতীত কাটে 

কষ্টে এবং দৈন্যে 

একমুঠো ভাত করতে জোগাড় 

ঘুরত হয়ে হন্যে ।

  

সংসারে তার মা ও বোনের 

কষ্ট দেখে নিত্য 

দুচোখ বেয়ে জল গড়াতো 

বিষাদ ভরা চিত্ত ।

এমন সময় কপাল খোলে 

লটারিতে টঙ্কা 

লক্ষ টাকার প্রাইজ জিতে 

মনে খুশীর ডঙ্কা ।

@Baisali Chottopadhyay.

Comments