গল্প : সারে যাহা সে আচ্ছা
#বিভাগ_গল্প
#গল্প:সারে যাহা সে আচ্ছা
#কলমে:সৌগত মুখোপাধ্যায়
গল্পের স্থান কাল পাত্র সমস্ত কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।
কর্নেল মুস্তাক তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন 'শালা শুয়ার কি বাচ্চা কাফের কো জিপ মে লে ,শালে কো ইতনা আসানী মউৎ নেহি মিলেগা,তড়পা তরপা কে মারুঙ্গা,উনসে উগলাকে রোহুঙ্গা উনকা সব রেজিমেন্ট কা পাতা।'
গুলিবিদ্ধ রক্তাক্ত মনিন্দরের দেহটা টেনে হিঁচড়ে জিপে তোলা হলো।দুই পাকিস্তানি সৈনিক তার মুখের উপর পা দিয়ে চেপে রেখেছে।জিপের সামনের সিটে কর্নেল মুস্তাক।গাড়ী ছুটে চলেছে মরুভুমি ভেদ করে। অর্ধ মৃত মনিন্দরের চোখের সামনে সব কেমন ধোঁয়াটে তারই মাঝে সে দেখতে পায় তাদের সেই মকাই ক্ষেত ধরে তার বোন দৌড়ে আসছে ঠিক যে ভাবে সে যখন বাড়ি ফেরে ও ছুটে আসে।মাকে দেখতে পাচ্ছে ওর পছন্দের পনির পসিন্দা নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে।বাবা তার লম্বা দাঁড়িতে হাত বুলিয়ে তার পিঠ চাপড়ে বলছে আমার সের,উঠ যা ,তু কিসিকা জুতে কি তলে মে রহেন কেলিয়ে নেহি আয়া।হাম হিন্দুস্থানী শির কাটাও সকতি লেকিন শির ঝুকএঙ্গে নেহি।উঠ মেরে বেটে ভারত মা তুঝে বুলা রাহা হ্যায়, মরনে সে প্যাহেলে মর নেহি জানা।'
মনিন্দর দেহের সর্ব শক্তি দিয়ে তার পাগড়িতে হাত দেয়।অতি সন্তর্পণে কৃপান বের করে নেয়।তারপর অকস্মাৎ একঝটকায় দুটো পাকিস্তানি সৈনিক কে ঠেলে সরিয়ে উঠে পরে সামনের সিটে বসা মুস্তাকের মাথাটা একটানে সিটের পিছনে টেনে ধরে ধারালো কৃপানের এক টানে মুস্তাকের গলার নলিটা কেটে ফেলে।দুজন সৈনিক ক্ষনিকের অকস্মাৎ কাটিয়ে মনিন্দরের উপর ঝাঁপিয়ে পরে।মনিন্দর অনুভব তার পাঁজর ভেদ করে বন্ধুকের বেয়নটের ধারালো ফলটা ঢুকে যাচ্ছে।সে ঘুরে যায় ওদের দিকে একনিমিষে কৃপান ঘাড় বরাবর ঢুকিয়ে দেয় সামনের সৈনিকটা কে ,সজোরে লাথি চালায় দ্বিতীয় সৈনিকের উদ্দেশ্য করে।সে গাড়ি থেকে ছিটকে পরে, ততক্ষনে গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে মনিন্দরকে আক্রমন করে বসে।মনিন্দর তার সর্বশক্তি দিয়ে তার গলায় বসিয়ে দেয় ছোড়া, লোকটা গাড়ি থেকে পড়ে যেতেই মনিন্দর গাড়ির স্টিয়ারিং ধরে।গাড়ি ঘুরিয়ে উদ্ভ্রান্তের মত মরুভূমির বালুকা রাশির উপর গাড়ি ছোটাতে লাগে।ওর সামনে সব আবছা হয়ে যাচ্ছে,ওর খুব ঘুম পাচ্ছে সামনে বাবাকে আবার দেখতে পায়।বাবা তাকে স্যালুট করে বলছে সাবাশ বেটা সাবাশ।
নাহ মনিন্দর আর জীবত ফিরে আসতে পারেননি।পাঞ্জাব রেজিমেন্টের টহলদাড়ি জিপ সেদিন মরুভূমি র পাশে কাত হয়ে পড়ে থাকা গাড়ি থেকে উদ্ধার করেছিল তাদের সদা হাস্য তরুণ কর্নেল মনিন্দর সিং এর দেহ।
💐💐💐💐
কপিরাইট রিজার্ভ @সৌগত@মুখোপাধ্যায়#২০২১

অসাধারণ
ReplyDeleteঅনেক ধন্যবাদ দিদি 🙏🙏
Deleteতাঁদের জন্য আমার এই শ্রদ্ধা যাঁরা শুধু দিয়ে গেলো পেলো না কো কিছু।
ReplyDelete