কবিতা : আশা

 




*কবিতা:আশা*

*কলমে:সৌগত মুখোপাধ্যায়*

একটা কালো রাত জেগেছিলো ভোরের আশায়,

একটা ভোর চেয়েছিলো সূর্যের আলো দেখার,

একটা গাছ অপেক্ষায় ছিলো ভোরের আলোয় ফুল ফোটাবার,

একটা ফুলের বড়ো আসা ছিলো দিনের আলোয় দেবতার চরণ পাওয়ার।।

ফুলটা ফোটার আগেই ঝড়ে গেল,

গাছটা ভোরের মেঘে ঢেকে থাকা সূর্যের মরমে শুকিয়ে গেলো,

ভোর আলোর দিকে তাকিয়ে থেকে থেকে অন্ধকারে হারিয়ে গেলো,

কালো রাতের আশার দ্বীপ নিভে গেলো

 ভোরের সূর্য দেখা তার আর হলোনা।।

ভালোবাসা আঘাত পাওয়া কাটা ঘুড়িটার মতো,

দূর দূর বহু দূরে হারিয়ে গেলো

কেউ তার খোঁজ কোনোদিন পেলো না।।

    🙏🙏🙏🙏🙏

কপিরাইট রিজার্ভ@সৌগত@মুখোপাধ্যায়#২০২১

Comments