কবিতাঃ তোমার ভালোবাসাতে

 



💞তোমার ভালোবাসাতে 💞

কলমে_ ✍️ চন্দনা ভৌমিক(মিষ্টি)©


তারপর____

তারপর আর কি?

হঠাৎ করেই দেবদূতের মতো তুমি এলে_

আমার ছন্নছাড়া , অগোছালো, এলোমেলো

ছন্দহীন , নির্বাক , নির্জন জীবনে 

স্বপ্নীল ভালোবাসার মাতাল বরিষণ নিয়ে এলে তুমি_


পাঁজি পুঁথি , গ্রহ নক্ষত্রের সমাবেশ ছাড়াই

কোনো এক প্রেমের লগনে 

শুভদৃষ্টির সূচনা করেছিলে তুমি_

প্রেমের সুতোয় গাঁথা ফুলের বরমাল্যের বন্ধনে

বেঁধেছিলে তুমি আমায়_

সমাজ সংসার অমান্য করে আমার সিঁথি রেঙেছে

তোমার হৃদয়ের লাল আভায়_

সেই থেকেই সুখের সমুদ্র উত্তাল হয়েছে

অসময়ের জোয়ারে_

আমার নিদ্রাহীন রাতগুলো কে ঠাই দিয়েছো

তোমার দীঘল চোঁখের পাতায় পাতায়_

আমার জন্ম জন্মান্তরের দুঃসহ বেদনাগুলো

ভরসা পেয়েছে তোমার বিশ্বাসী কাঁধে_

দিকভ্রান্ত স্বপ্নগুলো নোঙর বেধেছে

তোমার এক বুক ভালোবাসার সাগরের কুলে কুলে_

আমার বেলা অবেলার অন্যায় আবদার গুলোকে আশ্রয় দিয়েছো 

তোমার প্রশ্রয়ী কথার অক্ষরে অক্ষরে__

আমার চোখের বেনামী অশ্রুকণাদের 

মুক্ত মালায় গেঁথেছো তুমি_

তোমার আঙুলের পরশে পরশে

রুক্ষ মরুভূমিতে জন্ম নিয়েছে মরুদ্যান_ 

তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্ত হয়েছে

নিশিদিন নিদ্রাহীন রাতগুলো_

এক আকাশ জ্যোৎস্নার বৃষ্টিতে ভেসে গেছে

দুটি আকুল হৃদয়ের এপার ওপার_

আমার ছলছলে চোঁখের অবুঝ অনুভূতিদের

লিপিবদ্ধ করেছো তোমার প্রেম গ্রন্থের ছত্রে ছত্রে_


জানি না _

কোন পুণ্যের ফলে আমি পেয়েছি তোমায়?

জানি না _

কেনো প্রাণের অধিক ভালোবেসেছো আমায়?

এটুকুই  শুধু জানি_

ইশ্বরের আশীর্বাদ তুমি আমার এ রিক্ত জীবনে

আমার সকল সমর্পিত করেছি শুধু তোমারই চরণে।।


" শুধু তোমার ভালোবাসাতে

দুঃখ জানি না আমি কাকে বলে

সুখের সাগরে দিন ভেসে চলে

শুধু তোমার ভালোবাসাতে....."


@✍️ মিষ্টি

Comments