কবিতা : ঘাসফুল

 



ঘাস ফুল

কলমে-আবীরা ঘোষ


উন্মুক্ত আকাশের নিচে

খোলা হাওয়ায় ঘাসের ওপর

বসেছিল অনাথ অভাগী মেয়েটা!!

কে জানে রাতে কোথায় থাকবে??

এমন সময় নজর গেল

ঘাসফুলের দিকে!!!!!!

বকবক করতে শুরু করলো

ওই  ফুলেদের সঙ্গে !!!!!

আচ্ছা শোনো ঘাস ফুল

তোমার কোনো নাম নেই??

তোমার আছে কত্ত রঙ

তোমাকে আমি খুব ভালোবাসি

চুপিচুপি বলি শোনো

তুমি  দেখতে কিন্তু বেশ সুন্দর!!

তুমি এতো সুন্দর

তবু ও নিজেকে এতো

আড়াল করো কেন????

কি বললে?? কর না!!!!

তবে কেউ তোমায় চেনে না কেন??

আচ্ছা কেউই তোমায় ভালোবাসেনা??

মা বাপ মরা অনাথ অভাগী মেয়েটা বললো

তুমি ঠিক আমার মতন !!! খুব দুঃখী!!!

# আবীরা ঘোষ#৫/৭/২০২১

Comments