বিনীদ্র রজনী
পাশে গ্রামোফোনে বাজছে গান,
" ভালোবেসে সখি নিভৃতে যতনে,
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে "
আর হাতে আছে এক পেয়ালা কফি।
ভাবছি বসে এই নির্জন মায়াবী রাতে,
কবে আসবে সে মধুরাত যখন তুমি আসবে আমার দ্বারে।
এসে বলবে তুমি আমায়,
" ওগো প্রিয়তমা হলো তোমার অপেক্ষার অবসান।
এসেছি আমি, আমার এ ভালোবাসা
করতে তোমায় নিবেদন। "
–ঈরু

Comments
Post a Comment