অব্যক্ত ভালোবাসা

#কবিতা_:_অব্যক্ত_ভালোবাসা

#কলমে_:_ঈরু  



তোমাকে ভালবাসার জন্য আমার 

কোনো অনুমতির প্রয়োজন নেই,

তোমাকে ভালবাসার অধিকার আমি নিজেই রাখি।


প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম

 ঘুম ঘুম চোখে গোধুলী রাঙা রঙিন  বিকেলে,

সেদিন অন্তরে জেগেছিল শিহরণ 

তা বয়েছিল দেহের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।


কবির ভাষায় বলতে গেলে,

  " প্রহর শেষে রবির আলোয় সেদিন চৈত্র মাস,

তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। "


তুমি আমার সর্বনাশের কারণ হয়েছ কিনা 

সেটা আমি আজও বুঝতে পারিনি,

তবে তুমি আমাকে মুগ্ধ করেছ বারংবার।


তোমার প্রতিটি স্পর্শ  প্রতিটি চাহনিতে,

নিজেকে হারিয়েছি 

ভালোবাসার অতল অনিলে ক্ষণে ক্ষণে।


তোমার কথামৃতের মাধূর্যে হয়েছি পাগলপারা।

তোমার উষ্ণ ঠোঁটের স্পর্শে 

আশ্রয় খুঁজে হয়েছি সারা।


গোধুলী বেলায় তোমার হাতে হাতটি রেখে 

পাড়ি দিতে চাই তেপান্তর।

পূর্ণিমার রাতে তোমার কাঁধে মাথা রেখে 

করতে চাই জ্যোৎস্না স্নান।


বৃষ্টিস্নাত সন্ধ্যায় দুজনে একসাথে 

ভিজতে চাই প্রতিটি জলকণায়।

তুমি আছো আমার শয়নে-স্বপনে জাগরণে, 

রয়েছ প্রতিটি ক্ষণের কল্পনাকে ঘিরে।


তুমি হয়তো বলবে

 পাগলের প্রলাপ বকছি আমি,

তোমার মতো তুচ্ছ সাধারণ জন কে 

বাঁধতে চাইছি প্রেমের ডোরে।


কিন্তু ওহে প্রেমিক আমার

 কি করে আমি বোঝাই তোমায়,

তোমাকে ভালোবেসে যে আমি হয়েছি প্রেমের বৈরাগী।


জানি তুমি বুঝবেনা আমায়, 

বাসবে না ভালো কখনো আমাকে।

হয়তো আমিও পারবো না কখনো বলতে তোমায়, 

কতটা ভালোবাসি তোমাকে।


পারবো না বোঝাতে আমি  

এ অন্তরাত্মা তোমার  ভালোবাসাপাওয়ার তরে 

কেমন আকুলিবিকুলি করে।


তবুও বলব আমি,

" নিজ ইচ্ছায় যদি দাও নিজেরে, 

তবে নিব সমাদোরে।

যদি না চাও দিতে মন তবে করো বারন, 

নাই  কোনো জোর কোনো বাঁধন।

তোমারই আশায় রবে 

এ চাতকী মনের দ্বার উন্মোচিত আজীবন।

ভালোবাসি প্রিয়,  

তোমায় বড্ড ভালোবাসে এ কাঙালিনী মন।"



©All rights reserved to Eshita Biswas 'Iru'


Comments

  1. দারুণ লিখেছে । অনেক শুভেচ্ছা ।

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ দিভাই😊😊

      Delete
  2. বাহ্! সুন্দর হয়েছে। চমৎকার 🌻🌻💐💐

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক অনেক ধন্যবাদ দাদা😊😊😊😊

      Delete
  3. বাঃ বেশ লাগলো।

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ😊😊

      Delete
  4. বাহ্ দারুন 👏👌👌

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ😊😊😊

      Delete
  5. সত্যি এ এক অসাধারণ অনুভূতি...💐👌💝

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক অনেক ধন্যবাদ 😊😊😊

      Delete
  6. অসাধারণ ভালোবাসার বর্ণনা

    ReplyDelete
    Replies
    1. অসংখ্যধন্যবাদ😊😊😊😊

      Delete
  7. খুব সুন্দর লিখেছেন ,এগিয়ে যান ।শুভকামনা

    ReplyDelete
  8. খুব সুন্দর লিখেছেন ,এগিয়ে যান ।শুভকামনা

    ReplyDelete
  9. খুব সুন্দর লিখেছেন ,এগিয়ে যান ।শুভকামনা

    ReplyDelete
    Replies
    1. অসংখ্যধন্যবাদ😊😊😊😊

      Delete
    2. খুব ভালো লাগলো👌👌👌👌🌷🌷🌷🌷😊
      প্রেমিকার ব্যাকুল আহবানে প্রেমিক সাড়া দেবে আশাকরি।

      Delete
    3. অসংখ্যধন্যবাদ😊😊😊😊

      Delete
  10. অসাধারণ, মুগ্ধকর একটি প্রেমের আকুল আহবানের কবিতা।😍😍😍
    খুব দারুণ লাগল দিভাই।🙏🙏🙏😊

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ বুনু 🤗🤗🤗🤗🍫🍫🍫🍫🍫

      Delete
  11. হেবি হয়েছে দিদি আমাকে চেনো দেখি আমি কে???

    ReplyDelete
    Replies
    1. তুমি আমার ছোট্ট বুনু 😘😘😘😘🤗🤗🤗🤗🤗

      Delete
  12. দারুণ গো দিদি খুবই সুন্দর হয়েছে

    ReplyDelete
    Replies
    1. অসংখ্যধন্যবাদ🤗🤗🤗🤗🤗😘😘😘😘

      Delete
  13. তোমার মুখ পানে চেয়ে
    যে রয়েছে দাঁড়ায়ে
    তাকে তুমি করে নিও
    তোমার আপন করে।

    হে চির সুন্দর
    হে চির অম্লান
    হে প্রেমের নবীন কুড়ি
    তোমাকে বাঁধতে চায় যে
    ভালোবাসার কোমল
    প্রেমের আলিঙ্গনে
    তাকে তুমি
    দিওনা দূরে ঢেলে।

    সুন্দর প্রেমের এক রূপকথা।
    ভীষণ আবেগপ্রবণ মনের সুন্দর গাঁথা।
    ভালোলাগা অবিরাম। ভালোবাসা ফিরে আসুক ভালোবাসার হাত ধরে।

    ReplyDelete
    Replies
    1. কবিতা থেকে কবিতার সৃষ্টি,,,,,, অসংখ্য ধন্যবাদ 💐💐💐😊😊😊

      Delete

Post a Comment