কবিতা : ক্রন্দসী সর্বংসহা
শিরোনাম: ক্রন্দসী সর্বংসহা
কলমচি:- লিপিকুশলী ইন্দ্রনীল বসু কবিরত্ন
২৮|০৩|১৪২৮ // ১৩|০৭|২০২১
হয়তো সাগর ফুঁসিছে মন্দ্র মন্থরে
শ্বাস সঙ্গীত মৃত্যু শিয়রে থামিয়া,
মেঘের দুর্গ হেরি উদাসীন অম্বরে
শুধু কালোছায়া চারিদিকে আসে নামিয়া
মৃত্যু প্রহরে জাগে শুধু প্রেত মন্তরে ,
জিঘাংসা মেঘে শুধু চারিদিক ঢাকা ,
মরে প্রজাপতি , ওরে প্রজাপতি মোর ,
জ্বলিছে জ্বলুক আগুনে তোমার পাখা ।।
নয়তো কুঞ্জ যুঁই কামিনী পুঞ্জিত ,
শ্মশান পিশাচ লোল জিহ্বায় ফুঁসিছে ,
হয়তো এ নহে, প্রেম- সিন্দুর রঞ্জিত,
স্বৈরিণী সব আদুল বক্ষে দুলিছে ,
কোথা মধুমাস, কুহু কেকা রব গুঞ্জিত,
বজ্রদগ্ধ বৃক্ষের কোথা শাখা ?
মরে প্রজাপতি, ওরে প্রজাপতি মোর
জ্বলিছে জ্বলুক আগুনে তোমার পাখা ।।

অপূর্ব সুন্দর লেখনী 👏👏
ReplyDeleteঅনেক ধন্যবাদ 🙏🙏
Delete