কবিতা: হলুদ বিকেল

 



💗 হলুদ বিকেল 💗

কলমে_ ✍️ চন্দনা ভৌমিক(মিষ্টি) ©


স্মৃতির ভিড়ে এক ফালি সুখ হাতড়ে মরে একাকীত্ব

যে অনাহুত জখমে সিক্ত করেছিলে আমার

হৃদয় নিঃসৃত অনুভূতিদের এক একটি রক্তকোষ

তারা আজও প্রবল যন্ত্রনায় আছড়ে পড়ে

আমার নোনা ধরা শরীরের আনাচে কানাচে।।

হাজার টা প্রশ্নচিহ্ন যেন শ্বাসরোধ করতে চায় আমার

বারবার নিক্ষেপ করে আমায়

ভুলতে চাওয়া দিনের সেই হলুদ বিকেলে।।


তুমি বলেছিলে খুব সুন্দর করে সেজে আসতে আমায়

যেনো আমাকে দেখে তোমার দৃষ্টি আটকে যায়__

তোমার প্রিয় নীলে সেজেছিলাম আমি

নীল শাড়ি , নীল টিপ, নীল চুড়ি

ঠোঁটে হালকা লালের ছোঁয়া আর

তোমার প্রিয় জুঁই গেঁথেছিলাম খোঁপায়__

নাহ্ রোদ চশমা পরিনি সেদিন

আমি চেয়েছিলাম আমাদের দৃষ্টির মিলন মাঝে

যেনো কেউ বাঁধা হয়ে না দাঁড়ায়।।


সময়ের বেশ কিছুক্ষন আগেই পৌঁছে গেছিলাম আমি

কতক্ষনে তোমায় দেখব সামনে থেকে

তোর সইছিল না আমার__অধৈর্য , অশান্ত হচ্ছিলাম অতিক্রান্ত সময়ের প্রতিটি মুহূর্তে।।

ভাবছিলাম ফোনের ওপার থেকে 

এতো প্রেম পাঠায় যে__

সে তো প্রেম নিবেদনে হার মানাবে সকল প্রেমিক কে।।

আমাকে দেখে কি বলবে তুমি?

প্রথম দেখাতেই কি বক্ষলগ্না করবে তুমি আমায়?

নাকি ইতস্ততঃ বিব্রত তোমার নাক, চিবুক

ওষ্ঠ , অধরে জমবে বিন্দু বিন্দু উত্তেজনার ফোঁটা?


সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছিলো

আমার অবাধ্য হৃদযন্ত্রের উঠানামা

তোমার ভাবনায় এতই মশগুল ছিলাম আমি

যে তোমার অপেক্ষায় কখন যে বিকেল পার করে

শহরের সাজতে বসেছে আলোয় আলোয়

খেয়াল ই করিনি আমি।।

আর ধৈর্য রাখতে না পেরে ফোন করেছিলাম তোমায়

ভাবলাম ফোন তুলেই বলবে__ 

আর মাত্র পাঁচ মিনিট__ রাগ কোরো না লক্ষ্মীটি__

কিন্তু তোমার ফোন তো নট রিচেবেল

আবার কিছুক্ষণ পর তোমার ফোন ব্যাস্ত

আর সর্বশেষে তোমার ফোন সুইচড অফ।।

একরাশ অপমান বুকে নিয়ে সন্ধ্যে তখন

মুখ লুকিয়েছে রাতের নিকষ কালো আঁধারে।

ভরা পূর্ণিমার চাঁদ কে গ্রাস করেছে

এক আকাশ অসময়ের গুমোট মেঘ।।

সেই মেঘের বৃষ্টি আগুন হয়ে 

ঝরে পড়ছিলো আমার সর্বাঙ্গে__

রাশীকৃত উত্তরহীন প্রশ্নের বানে জর্জরিত হয়ে

পুড়ছিলাম আমি___জ্বলছিল আমার 

বিশ্বাস, আগেব, অনুভূতিদের মৃতদেহ।।


@ মিষ্টি ✍️

Comments

  1. অপূর্ব লাগল 👏👏👏👏

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ দিদি 🙏🙏

      Delete

Post a Comment