কবিতা : সোঁদা মাটির গ্রাম
#বিভাগ_কবিতা
#কবিতা_সোঁদা মাটির গ্রাম
#✍🏽সৌগত মুখোপাধ্যায়
সোঁদা মাটির গন্ধে মোড়া
আমার ছোট্ট গাঁ,
মেঠো পথের পাশের দীঘি
কাজল কালো জলে শ্বেত হংস ভেসে বেড়ায়
পাখির কুজন শুনে।।
সবুজ ধানের ক্ষেতের পরে
জলফড়িং এর নাচ,ঘুঘুর ডাকে ঝিঁ ঝিঁ পোকা
করছে ভীষণ রাগ,বাঁশ বাগানের কাঠঠোকরা মিছেই দেখায় লাজ।।
আমার গাঁয়ের সোঁদা গন্ধ
তুলসী তোলার সাজ,
গরুর গাড়ির ক্যাচর কোঁচর রাঙা মাটির পথ
ভন ভন মাছির আওয়াজ দোয়েল কোকিল ডাক,
নীল আকাশের নিচে সাজা সবুজ সাজা বেশে
আমার গাঁয়ের বধূ চলে কলসী কাঁখে নিয়ে।।
সন্ধ্যা বেলা শঙ্খ ধ্বনি,লমফো জ্বালা রাত,
সোঁদা গন্ধে ঘুম এসে যায়
ভুলিয়ে সকল কাজ।
🙏🙏🙏🙏🙏
কপিরাইট রিজার্ভ @সৌগত@মুখোপাধ্যায়#২০২১

দারুন
ReplyDeleteঅনেকেই ধন্যবাদ দিদি 🙏🙏🙏
Delete